Skip to main content

Ridge Bangla

মোহাম্মদপুরে অভিযান, ছিনতাইকারী, চোরসহ গ্রেপ্তার ৩০ জন

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জনের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সোহান (৩৮), এনায়েত (৪৫), নুর আলম (৪৫) ও তোফায়েল (৫০)।

বাকিদের নাম প্রকাশ করেনি ডিএমপি। জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, চোর ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 66

আরো পড়ুন