ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে বৃহস্পতিবার (৩০ জুলাই) বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, ফলে গরমের তীব্রতাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে […]
ইরানের বিরুদ্ধে ফের কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এ হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, […]
মিসরের দামিয়েত্তা বন্দরে ট্যাংকারে বিস্ফোরণ, ড্রোন হামলার দাবি

মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় একটি মার্কিন মালিকানাধীন ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে দাবি করেছে, ড্রোন হামলার ফলেই এ বিস্ফোরণ ঘটে। বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। অ্যামব্রের তথ্য অনুযায়ী, দামিয়েত্তা বন্দরে নোঙর করা মার্কিন মালিকানাধীন একটি ট্যাংকার ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে বন্দরসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইঞ্চকেপ জানিয়েছে, বন্দরে […]
রাজধানীতে গ্রেপ্তার কম্বোডিয়াভিত্তিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা

কম্বোডিয়াভিত্তিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা মো. শাহাদাত হোসেনকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাসবিরোধী ও আন্তদেশীয় অপরাধ বিভাগ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। […]
ঢাকায় ৩ দিনের সফরে আজ আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ৩ দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শনের কথা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির […]
ইরানের হামলার ক্ষয়ক্ষতি গোপন রাখতে সেনাদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর ক্ষয়ক্ষতির তথ্য ফাঁস ঠেকাতে সেনাসদস্যদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে মোবাইল ফোন জমা রাখার নির্দেশনাও দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সতর্ক করে বলেছেন, সেনাদের ধারণ করা ভিডিও […]
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

চট্টগ্রারের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সড়ক ও সেতু নির্মাণে ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ […]
আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ, বছরে সাশ্রয় হবে ২৫ কোটি টাকা

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নতুন ট্যারিফ কার্যকর হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির […]
চট্টগ্রামে পুলিশি হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নারী নির্যাতন মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশি হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। যদিও বিষয়টি পরদিন বুধবার (২৯ জুলাই) প্রকাশ্যে আসে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ লোকমানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক শাহ আলম […]
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে জোর প্রস্তুতি, সমন্বিত উদ্যোগের নির্দেশ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট […]
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, প্রস্তুত করা হবে এক লাখ স্বেচ্ছাসেবক

ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও আশপাশের এলাকায় এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতিবিষয়ক বৈঠকে এসব সিদ্ধান্ত […]
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তার অভিযোগে ১১ দলীয় ঐক্যের নিন্দা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহরে হামলা এবং বিরোধীদলীয় চিফ হুইপসহ দলের নেতাদের পুলিশি হেনস্তার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। বুধবার (২৯ জুলাই) রাতে জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য […]
অর্থসংস্থানের ঘাটতিতে মেট্রোরেল লাইন-৫-এর কাজের প্রস্তাব প্রত্যাহার

উন্নয়ন প্রকল্প প্রস্তাবে পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকায় মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের উড়াল অংশ নির্মাণে চীনের তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আলোচ্যসূচিতে প্রস্তাবটি অন্তর্ভুক্ত ছিল। তবে বৈঠকের আগে সেটি […]
বগুড়ায় নির্মিত হবে ১৫ বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র, ব্যয় প্রায় ১২৬ কোটি টাকা

বগুড়া জেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকার পূর্তকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় […]
জুলাই-ডিসেম্বরে ১৫ লাখ টনের বেশি জ্বালানি তেল আমদানি, ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা

দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে সরকার থেকে সরকার ভিত্তিক মেয়াদি চুক্তির আওতায় ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা, যা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব বাজেট থেকে বহন করবে। বুধবার (২৯ জুলাই) […]
ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি, ১৯ লাখ টাকার রাজস্ব ও জরিমানা আদায়

ঘোষণার তুলনায় অতিরিক্ত চকলেট ও ওয়েফার আমদানির ঘটনায় প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা রেইনবো করপোরেশনের আমদানি করা একটি পণ্যচালান কায়িক […]
সিজেপির কর্মসূচি ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি-কংগ্রেসের পাল্টাপাল্টি অবস্থান

ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে ভারতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, সংসদে দেওয়া বক্তব্যের জন্য তার কাছে ক্ষমা দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। বুধবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের […]