Skip to main content

Ridge Bangla

১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপর পে-স্কেল নিয়ে আলোচনা

আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন নীতিমালা চূড়ান্ত হওয়ার পর শিক্ষকদের পে-স্কেল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা শুরু হবে।

রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, দেশের বাস্তব পরিস্থিতি এবং উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, শিক্ষক সংকট দূর করতে সিলেট বিভাগে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প সফল হলে তা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বেসরকারি বিদ্যালয়গুলোকে একটি সুনির্দিষ্ট ও সমন্বিত নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে দেশের সব চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ে খুব শিগগিরই পূর্ণাঙ্গভাবে শিক্ষা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন