Ridge Bangla

সিরাজগঞ্জে চার মহল্লার সংঘর্ষে আহত ৩৫, গ্রেপ্তার ১০

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারটি মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, জানপুর বটতলা ও কোবদাস পাড়া মহল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশের এক এএসআইসহ ১৫ জন আহত হন। পরে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে একডালা, পূর্ণবাসন ও নাইয়াবাড়ি মহল্লার মধ্যেও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে আলোর ব্যবস্থা করে দুই পক্ষই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুনরায় সংঘর্ষ এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন