বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিগত দেড় দশকের প্রশাসনিক রদবদল ও শাস্তির পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারে ৩৯ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ৫৬৪ জনকে ওএসডি করে রাখা হয়েছিল।
This post was viewed: 20