Ridge Bangla

ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০টি বাচ্চা হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগ তুলে বাবুই পাখির ২৯টি বাচ্চা হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাছা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভুট্ট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, নিজের ফসলি জমির ধান পাখি খেয়ে ফেলছে এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে বাছা মিয়া গাছে থাকা বাবুই পাখির ২৭টি বাসা ভেঙে ফেলেন। এতে বাসার ভেতরে থাকা ৩০টি ছোট বাচ্চা মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় তাকে দণ্ড দেওয়া হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিবেশবিদরা বলছেন, বাবুই পাখি কৃষির জন্য উপকারী প্রাণী। তাই এ ধরনের ঘটনা শুধু নিষ্ঠুরতাই নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক ক্ষতিকর।

This post was viewed: 5

আরো পড়ুন