Ridge Bangla

দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিগত সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছিল, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এছাড়া দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্টকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার বিষয়েও সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

This post was viewed: 20

আরো পড়ুন