বানসারা’র অ্যাকশন দৃশ্যে শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত বনি সেনগুপ্ত

টালিউডের আসন্ন সিনেমা ‘বানসারা’-র শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হঠাৎ পায়ে চোট পান বনি। তার গোড়ালির একটি অংশ কেটে যায়। ঘটনাস্থলেই ছবির টিম প্রাথমিক চিকিৎসা দেন। পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, “কলকাতার একটি গোডাউনে শুটিং চলছিল। অ্যাকশন দৃশ্যের সময় […]
রাশিয়ার গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০, আহত ১৮

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরে একটি সামরিক গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতের পর রোস্তেক করপোরেশনের টেকনোদিনামিকা গ্রুপের অধীন একটি প্লাস্টিকস কারখানায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার এক বিবৃতিতে জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এটি কোনো ড্রোন হামলা […]
শীতের সবজি বাজারে উঠলেও মাছ-মাংসের দাম কমেনি

রাজধানীর বাজারগুলোতে শীতের সবজি আগেভাগে উঠতে শুরু করেছে। তবে মাছ ও মাংসের দাম আগের মতোই চড়া থাকায় সাধারণ ক্রেতাদের স্বস্তি আসতে পারছে না। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী ২০–২৫ দিনের মধ্যে শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা, শিম ১০০–১২০ টাকা, […]
যমুনা রেল সেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, গুজব বললেন প্রকৌশলী

সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে সেতুর প্রকল্প সংশ্লিষ্টরা এই ছবিকে সম্পূর্ণ গুজব বলছেন। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একটি কুচক্রি মহল ফেসবুকে একাধিক পেজ ও গ্রুপে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি পোস্ট করে। একটি নির্দিষ্ট গ্রুপ থেকে নবনির্মিত সেতুর পিলারে ফাটলের চিহ্নসহ ছবি দেওয়া হয়। এরপর অন্যান্য […]
গোপন বিয়ে গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন ইয়ামিন হক ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে তিনি মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন। বিষয়টি ছড়িয়ে পড়লে ববি স্পষ্ট করে জানিয়েছেন, সবই মিথ্যা খবর। ববি বলেন, “ওসব খবর পুরোপুরি মিথ্যা। আমি যদি এসব নিয়ে কথা বলি, তাহলে তারা আরও প্রচার পাবে। ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট […]
জাহ্নবী কাপুর ২০২৫ সালে অভিনয় থেকে বিরতি নেবেন

বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা জাহ্নবী কাপুর এবার টানা কাজের ব্যস্ততা থেকে বিরতি নেবেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকে প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার অভিনয়জীবন ছিল ওঠানামা পূর্ণ। ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে প্রশংসা পেয়েছেন, তবে সাম্প্রতিক ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ ও ‘পরম […]
হলিউডে সিডনি সুইনি, ২৮-এ উঠে এলেন নতুন প্রজন্মের আইকন

হলিউডে নতুন তারকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী সিডনি সুইনি। ওয়াশিংটনের ছোট শহর স্পোকেনে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই প্রতিভাবান অভিনেত্রী ১১ বছর বয়সেই নিজের ক্যারিয়ারের পরিকল্পনা তৈরি করেছিলেন। কঠোর পরিকল্পনা ও অদম্য ইচ্ছাশক্তি তাঁকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসে, যেখানে ছোট চরিত্রে অভিনয় দিয়ে শুরু করেন। সাফল্যের মূল দ্বার খুলে যায় নেটফ্লিক্সের ‘এভরিথিং […]
জুলাই গণঅভ্যুত্থানের মূল শিক্ষা পরিবর্তন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। তারুণ্যের রাজনীতি থেকে প্রবীণ প্রজন্ম শিক্ষা নিয়েছে, তাই এই অর্জন রক্তের বিনিময়ে হলেও তা ধরে রাখতে হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]
জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানত বেড়ে ৫০ হাজার টাকা

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে যেখানে ২০ হাজার টাকা জামানত দিতে হতো, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, প্রার্থীদের এখন থেকে […]
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ অবস্থানে ঢাকা

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মানসূচক (AQI) ছিল ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দূষিত বাতাসের শহরের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। আইকিউএয়ারের তালিকা অনুসারে, সর্বোচ্চ দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৩৫—যা ‘দুর্যোগপূর্ণ’ […]
ডিএমপিতে ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার রদবদল করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন পদে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুটি আদেশে উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়। প্রথম আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার […]
পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না: আরপিওতে বড় পরিবর্তন

আসন্ন জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা আর প্রার্থী হতে পারবেন না। এমন বিধান যুক্ত হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)। পাশাপাশি, প্রার্থীদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব দাখিল ও তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে কোনো আসনে একজন প্রার্থী থাকলে ‘না’ ভোট দেওয়ার সুযোগও রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের […]
নারায়ণগঞ্জে ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও মজুদকরণ রোধে অভিযান চালিয়ে প্রায় ৮২৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং র্যাব-১১-এর সমন্বয়ে […]