Skip to main content

Ridge Bangla

এবার টিভিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

চার সিজনের টানা সাফল্যের পর জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার টিভি পর্দায় আসছে। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ইতোমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে। ঈদুল আজহার রাতে একসঙ্গে ৮টি পর্ব প্রচারের মাধ্যমে শুরু হয় নতুন সিজনের যাত্রা। প্রথম ৮ পর্ব ৪০ টাকা সাবস্ক্রিপশনে দেখা গেছে বঙ্গ অ্যাপে। তবে […]

এফবিসিসিআই নির্বাচন পেছাল, শিগগিরই আসছে নতুন তফসিল

দেশের প্রধান বাণিজ্যিক সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ৪৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন পেছানোর কথা বুধবার (২ জুলাই) নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব মো. আলমগীর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে নির্বাচন বোর্ড নতুন তফসিল […]

আফগান সীমান্তে ভারত-সমর্থিত ৩০ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে গত তিন দিনে অন্তত ৩০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। সোমবার (১ জুলাই) আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের কাছ থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অভিযানে নিহতরা নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সদস্য ছিলেন। […]

বিচ্ছেদের পর প্রেম থেকে আস্থা হারিয়েছিলেন শেফালি

‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে ভারতজুড়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না অনেকে। হৃদরোগ না কি রক্তচাপজনিত জটিলতায় তার এই মৃত্যু—এ নিয়ে চলছে নানা আলোচনা। শোকে ভেঙে পড়েছেন তার স্বামী পরাগ ত্যাগী, পরিবার ও অনুরাগীরা। এই দুঃসংবাদের পর মুখ খুলেছেন শেফালির প্রাক্তন স্বামী, সঙ্গীত প্রযোজক হরমিত সিংহ। […]

ইন্দোনেশিয়ার বালির কাছে ফেরি ডুবি, নিখোঁজ অন্তত ৪৩

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (BASARNAS)। বুধবার (২ জুলাই) রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে রওনা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। যাত্রার প্রায় […]

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে: পরিবেশ উপদেষ্টা

ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও জানান তিনি, যারা বিজ্ঞানভিত্তিক সুপারিশ প্রদান করবে। মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। […]

অস্ট্রেলিয়ায় ১১ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ‘এ’ দল

২০২৫ সালের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। জনপ্রিয় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে। বাংলাদেশ ছাড়াও অংশ নেবে এশিয়ার নেপাল জাতীয় দল ও পাকিস্তান শাহীন্স (এ দল)। বিগ ব্যাশ লিগের কয়েকটি দলের অংশগ্রহণসহ মোট ১১টি দল খেলবে এই আসরে। বাকি দলগুলোর নাম পরবর্তীতে প্রকাশ করা হবে। আগামী ১৪ আগস্ট […]

আসছে নিথিনের ‘থাম্মুদু’

জনপ্রিয় তেলেগু তারকা নিথিন অভিনীত নতুন সিনেমা ‘থাম্মুদু’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার, ৪ জুলাই। অ্যাকশন ঘরানার এই বড় বাজেটের সিনেমাটির পরিচালনায় আছেন খ্যাতিমান নির্মাতা ভেনু শ্রীরাম। সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। সমালোচকদের মতে, ‘থাম্মুদু’ নিছক একটি সাধারণ বাণিজ্যিক সিনেমা নয়। বরং এটি নিথিনের ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। কেউ কেউ বলছেন, এই […]

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ তরুণ অভিনেতা রেহানের অনবদ্য অভিনয়

এই প্রজন্মের উদীয়মান অভিনেতা ফররুখ আহমেদ রেহান অভিনয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় ও মডেলিং দুই ক্ষেত্রেই সমান তালে এগোচ্ছেন তিনি। রেহানের মিডিয়ায় পথচলা শুরু র্যাম্প মডেলিং দিয়ে। তবে তার অভিনয়ে অভিষেক ঘটে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটকের মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এই নাটকেই প্রথমবারের মতো […]

হঠাৎ কনের সাজে চমক দিলেন দীঘি

ভিন্ন লুকে ধরা দিতে পারদর্শী চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবার কনের সাজে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত একগুচ্ছ ছবিতে দেখা যায়, দীঘি ঝলমলে বেনারসি ঘরানার কনের পোশাকে সেজে রয়েছেন রাজকীয় আয়োজনে। ছবিতে দীঘিকে দেখা গেছে ভারি গহনা ও বোল্ড মেকআপে—মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় মোটা হার, হাতে চুড়ি; সব মিলিয়ে একেবারে […]

নিজের প্রিয় অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানালেন সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি ছোটবেলার স্মৃতি, প্রিয় স্থান, অভিনয় জীবনের যাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। শৈশবের স্মৃতিচারণায় সাফা বলেন, “আমার ছোটবেলা বরিশালে কেটেছে অনেকটাই। ভেকেশনে প্রায়ই যাওয়া হতো, বেশ লম্বা সময় ছিলাম সেখানে। বরিশাল এখনো আমার জন্য […]

পোল্যান্ডে রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ, ঢাকায় দূতাবাস চালুর আহ্বান

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (২ জুলাই) ওয়ারশতে রাষ্ট্রপতির দপ্তরে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। রাষ্ট্রপতি […]

শরীয়তপুরে নাটকীয় ছিনতাই: দুই নারীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট

শরীয়তপুর শহরের দুবাই প্লাজার ইসলামী ব্যাংক শাখার সিঁড়িতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ছিনতাই। বুধবার (২ জুলাই) সকালে রেমিট্যান্সের টাকা উত্তোলনের পরপরই দুই নারী গ্রাহক একদল নারী ছিনতাইকারীর কবলে পড়েন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনার সুবিধা নিয়ে তারা প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী শারমিন আক্তার লিজা জানান, প্রবাসী স্বামীর পাঠানো […]

তারিক সিদ্দিক ও তার স্ত্রীর নামে শত কোটি টাকার সম্পদ, অনুসন্ধানে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহিদ সিদ্দিকের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় তাঁদের মালিকানাধীন বাড়ি, জমি ও অন্যান্য সম্পদ রয়েছে, যার আনুমানিক দলিলমূল্য ৩৮ কোটি টাকারও বেশি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, […]

ধর্ষণের প্রতিবাদে সোচ্চার তারকারা, বিচার চান দোষীদের

কুমিল্লার মুরাদনগরে এক নারীর ঘরে ঢুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। মর্মান্তিক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের পাশাপাশি তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুকে লিখেছেন, “মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ […]

জুলাই নিয়ে সরকারি অনুদানে নির্মিত হবে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র: তথ্য উপদেষ্টা

জুলাই মাসকে কেন্দ্র করে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র—এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, “জুলাই থিমের বাইরে গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলো নিয়েও […]

সাবিনা ইয়াসমীনের নতুন দেশাত্মবোধক গান ‘প্রাণের বাংলাদেশ’

দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন সুস্থ হয়ে আবারও গানে নিয়মিত হচ্ছেন। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন নতুন একটি দেশাত্মবোধক গানে, যার শিরোনাম ‘প্রাণের বাংলাদেশ’। গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু এবং সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, “গানটির কথা ও সুর খুবই সুন্দর। এটি আধুনিক ধারার দেশাত্মবোধক গান। সুরে নতুনত্ব […]

রেকর্ডসংখ্যক সিনেমাকে সরকারি অনুদান, বরাদ্দ ১৩ কোটি টাকা

২০২৪–২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পেয়েছে রেকর্ডসংখ্যক ৩২টি সিনেমা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। চূড়ান্ত তালিকা নির্ধারিত হয়েছে মঙ্গলবার (১ জুলাই)। তিন ধাপের যাচাই-বাছাই শেষে এই অনুদান তালিকা চূড়ান্ত করা হয়। প্রথম ধাপে চিত্রনাট্য বাছাই কমিটি জমা পড়া প্রস্তাবগুলো প্রাথমিকভাবে মূল্যায়ন করে। […]

ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ডিএনসিসির ‘অপারেশন ক্লিন টুডে’ শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে বিশেষ মশক নিধন অভিযান ‘অপারেশন ক্লিন টুডে: সেফ টুমোরো’ শুরু করেছে। বুধবার (২ জুলাই) মিরপুর-১ এর পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী স্টাফ কোয়ার্টারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে […]

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব পাঠানোর নির্দেশ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী আগামী ৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার (২ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক-১ (প্রশাসন ও হিসাব) মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। নির্দেশনায় বলা হয়েছে, “২০২৪-২০২৫ অর্থবছরের ১২ মাসের হিসাব বিবরণী হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করে dteadi@gmail.com এই […]