Skip to main content

Ridge Bangla

জুলাইয়ের স্মৃতি আমাদের পথ দেখাক, ঐক্যের বার্তা বয়ে আনুক: ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘জুলাই স্মরণ’ কর্মসূচিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং সবাইকে একত্রিত করে।” গতরাতের শহীদ মিনারে আয়োজিত কর্মসূচির প্রশংসা করে ফারুকী বলেন, “শহীদ মিনারে গতরাতের আয়োজনের […]

ভারতের মণিপুরে গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের কুকি জনজাতি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায় গুলিতে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবারের এই ঘটনায় আজ মঙ্গলবার (২ জুলাই) মণিপুর পুলিশ জানিয়েছে, একটি গাড়ি থেকে তিনজনের মৃতদেহ এবং আরও একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে গুলির চিহ্ন ছিল এবং ঘটনাস্থল থেকে অন্তত ১২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দক্ষিণ মণিপুরের […]

রাতের ভোটের দায় স্বীকার, জবানবন্দি দিলেন সাবেক সিইসি নূরুল হুদা

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোট’-এর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) দ্বিতীয় দফা আট দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ সাজেদুর রহমান। আদালতে হুদা স্বেচ্ছায় […]

‘সাগরের তীর থেকে’ খ্যাত গায়িকা জিনাত রেহানার ইন্তেকাল

আধুনিক বাংলা গানের প্রখ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ৩টায় চ্যানেল আই কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। ‘সাগরের […]

ভারতে তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। ঘটনাস্থল ছিল ‘সিগাচি কেমিক্যালস’ নামের একটি কারখানা, যেখানে প্রাথমিকভাবে ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত চারজনের মরদেহ […]

আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউশনের আইনজীবীরা। এর আগে, গত ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছিল প্রসিকিউশন। ওই দিন সকালে মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা […]

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত পথসভা থেকে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, “আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন ও অগ্রগতির মূল […]

মুরাদনগরে ধর্ষণের শিকার নারী সপরিবারে বাড়ি ছাড়লেন

ধর্ষণ

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারী তার পরিবারসহ নিজ বাড়ি ছেড়ে চলে গেছেন। মঙ্গলবার (১ জুন) সকাল থেকে ওই নারী, তার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের আর বাড়িতে দেখা যায়নি। সন্ধ্যা পর্যন্ত বাড়ির মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। তবে তাতেও কমেনি কৌতূহলী জনতার ভিড়। পুলিশ জানিয়েছে, প্রতিদিন গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ ওই নারীর […]

গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) রাত ১২টার পর আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের ৩৬ দিনের রাজনৈতিক কর্মসূচির সূচনা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন বিএনপি […]

মার্কিন বাজেট বিল নিয়ে ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব, সিনেটে ভোটাভুটি

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল “ওয়ান বিগ বিউটিফুল বিল আ্যাক্ট” ঘিরে চলছে টানা ভোটাভুটি ও রাজনৈতিক টানাপোড়েন। রিপাবলিকান দল অভ্যন্তরীণ বিভক্তির কারণে বিলটি এখনো চূড়ান্তভাবে পাস হয়নি। বাজেট বিলটিতে কর ছাড় অব্যাহত রাখার প্রস্তাব থাকলেও এর বিনিময়ে কল্যাণমূলক খাতগুলোতে ব্যাপক কাটছাঁটের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমা […]

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মত ইসরায়েল, স্থায়ী শান্তির উদ্যোগে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, “৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সব পক্ষের সঙ্গে কাজ […]

টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ভোরে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, ভোর ৫টার দিকে টিকাটুলির একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট […]