Skip to main content

Ridge Bangla

বনানীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

রাজধানীর বনানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানী এলাকার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। বনানী ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাগর কুমার ঘোষ জানান, “একটি রেডিমিক্স […]

সালমান খানের বাসায় ফের অনুপ্রবেশের চেষ্টা

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফের অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এবার সরাসরি তার ফ্ল্যাটের দরজায় গিয়ে কড়া নাড়েন এক নারী, যাকে পরে আটক করেছে বান্দ্রা থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে। আটক নারী ঈশা ছাবড়া (৩৬), একজন পেশাদার মডেল এবং মুম্বাইয়ের খার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ঈশা নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে […]

কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি, কী বললেন শাকিব খান?

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। আদনান আল রাজিব পরিচালিত এ সিনেমাকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন বা বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি প্রদান করা হয়। শনিবার (২৪ মে) উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা আসে। এই অর্জনকে ঘিরে অভিনন্দন জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের বহু তারকা। সেই তালিকায় রয়েছেন সুপারস্টার শাকিব […]

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বিমান হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২৫০টি ড্রোন ও ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই হামলাটি যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে অন্যতম […]

আজ পর্দা নামছে কান উৎসবের, ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ?

ফ্রান্সের কানে চলছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। আজ (২৫ মে) ৭৮তম আসরের পর্দা নামছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন লওরা লাফি এবং বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবারের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ। বিশেষ নজরে রয়েছে বাংলাদেশের অংশগ্রহণ। কারণ এবারই প্রথমবারের মতো কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল […]

ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া, একদিনে নিহত অন্তত ১২

ইউক্রেনে আবারও ভয়াবহ রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও মিসাইল হামলায় একদিনেই অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “ভয়াবহ ও নির্মম” আখ্যা দিয়ে বলেন, “এটি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা।” তিনি রাশিয়াকে নিবৃত্ত করতে মিত্র […]

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর, ২৮ মে শুরু টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর আজ (২৫ মে) সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে। এই বহরে রয়েছেন ১০ জন সদস্য, যাদের মধ্যে আছেন ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব, এবং দলের ম্যানেজার নাফিস ইকবালসহ কয়েকজন সাপোর্ট স্টাফ। নাফিস ইকবাল জানান, খেলোয়াড়রা দুই ভাগে বিভক্ত হয়ে পাকিস্তানে যাচ্ছেন এবং ২৬ মে […]

হাটহাজারীতে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে স্বামীর সঙ্গে ঝগড়ার একদিন পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড় এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর নাম বাচু (২৫)। তিনি মৃত সিদ্দিক আহমেদের মেয়ে এবং গুরা মিয়ার স্ত্রী। বাচু ছিলেন তিন সন্তানের জননী—তার রয়েছে দুই মেয়ে ও […]

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে সংরক্ষণ বাঁধের ৪২ মিটার নদীগর্ভে

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার ব্রাম্মনবয়ড়া থেকে পাঁচঠাকুরি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে যমুনার তীর সংরক্ষণ ভাটপিয়ারি বাঁধের প্রায় ৪২ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে যমুনা পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। […]

ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন রোনালদো: ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন কি না, তা নিয়ে চলছে আলোচনা। রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসর ক্লাব বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে না পারায়, ৪০ বছর বয়সী এই ফুটবলারের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে। তবে অন্য কোনো দলের হয়ে রোনালদো এই টুর্নামেন্টে খেলতে পারেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক […]

প্রধান উপদেষ্টার কাছে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে দুটি বিষয় স্পষ্ট করার অনুরোধ জানিয়েছি। প্রথমত, নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, তা […]

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা […]

ডাকসু নির্বাচনের কমিশন গঠনের আশ্বাসে অনশন ভাঙলেন বিন ইয়ামিনসহ তিনজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় ৮১ ঘণ্টা ধরে অনশনরত তিন ছাত্র অনশন ভেঙেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর আশ্বাসের ভিত্তিতে শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাবির ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান তিনি। […]

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি ও অক্সফ্যামের উদ্যোগে ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন

যুক্তরাজ্যের লন্ডনে অক্সফ্যাম এবং যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের যৌথ উদ্যোগে “ব্রিজ টু বাংলাদেশ” (Bridge to Bangladesh) নামে একটি নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটি উন্মোচন করা হয়। এর মূল লক্ষ্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের দক্ষতা, বিনিয়োগ, জ্ঞান ও প্রভাবকে বাংলাদেশের টেকসই উন্নয়নের সঙ্গে সংযুক্ত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের […]

১০ এর অধিক সিম নিবন্ধনে বিটিআরসির নিষেধাজ্ঞা

সিম নিবন্ধনের সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন। শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এই সিদ্ধান্তের কথা জানা যায়। বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় […]

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছেন আরও ৯২ জন। রোববার (২৫ মে) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) প্রদেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে। এক বিবৃতিতে পিডিএমএ জানায়, সংশ্লিষ্ট সব বিভাগকে […]

সংসার ভেঙে যাওয়ায় ঘটককে হত্যা

ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে সংসার ভেঙে যাওয়ার জের ধরে ঘটককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, আট মাস আগে ঘটক সুলেমানের মাধ্যমে মুস্তফা নামের এক যুবকের বিয়ে হয় শাহিনাজ নামের এক নারীর সঙ্গে। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে তিক্ততা দেখা দেয় এবং শাহিনাজ ফিরে যান তার পিতা-মাতার কাছে। এ […]

এ কোন বিপাশা বসু?

বলিউড অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার মুখে পড়েছেন। সন্তান জন্মের পর কিছুটা ওজন বাড়লেও তিনি তা নিয়ন্ত্রণে এনে আবারও আগের মতোই স্টাইলিশ ও আত্মবিশ্বাসী রূপে ফিরেছেন। সম্প্রতি মেকআপ ছাড়া একটি ছবি প্রকাশ্যে আসার পর, অনেকেই তাকে চিনতে না পারার কথা বলে কটাক্ষ করেন। তবে বিপাশার পাশে দাঁড়িয়েছেন অনুরাগী […]

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাত ৯টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এর আগে রাত ৮টার পর এনসিপির একটি প্রতিনিধি দল যমুনা ভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত […]

ভারতে অর্থপাচার: খুলনায় ব্যবসায়ী হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড

ভারতে অর্থপাচারের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় খুলনার একটি আদালত শেখ ব্রাদার্সের কর্ণধার এসএম হাফিজুর রহমানকে দুটি ধারায় মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) খুলনার বিভাগীয় স্পেশাল জজ মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি […]