Skip to main content

Ridge Bangla

শেরপুর সীমান্তে ১,৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগান এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ঝিনাইগাতী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারত সীমান্তসংলগ্ন ছালমা রাবার বাগান এলাকায় মদ চোরাচালানের গোপন খবরের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা মদের বোতল ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে ওসি মো. আল আমিন জানান, উদ্ধারকৃত মাদক থানায় সংরক্ষিত আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

This post was viewed: 63

আরো পড়ুন