Skip to main content

Ridge Bangla

৩ অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি

সরকারের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পদোন্নতির পর তাদের মধ্যে দুজনকে পৃথক দুটি মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান খানকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল আলমকে সচিব পদে উন্নীত করে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

This post was viewed: 54

আরো পড়ুন