Ridge Bangla

২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে কক্সের নাম রেকর্ডের পাতায়

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই তরুণ। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৩টি চারের মার। অনবদ্য ইনিংসে ম্যাচসেরাও হয়েছেন কক্স।

অবশ্য ব্যাট হাতে কক্সের শুরুটা ছিল ধীরগতির। প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে প্রথম রানের দেখা পান। প্রথম আট বলে করেন ৮ রান। এরপর শুরু হয় ছক্কার বন্যা। পরের ২১ বলে ১০টি ছক্কা আর ২টি চার হাঁকান কক্স। ১০ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন তিনি। দ্য হানড্রেডের এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা।

এই কীর্তিতে কক্সের সঙ্গী ভারতের অভিষেক শর্মা। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে ২৯ বলে ১১ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের এই বিস্ফোরক ব্যাটার। ওয়েলস ফায়ারের বিপক্ষে এদিন ২৯ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কক্স। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৩টি চারের মার।

কক্সের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে রেকর্ড গড়েছে ওভাল ইনভিনসিবলসও। নির্ধারিত ১০০ বলে তাদের করা ৪ উইকেটে ২২৬ রান হানড্রেডের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের করা ২০৮ রান। রান তাড়ায় নেমে ওয়েলস ফায়ার ১৪৩ রানে থামলে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কক্সের দল।

This post was viewed: 45

আরো পড়ুন