Skip to main content

Ridge Bangla

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে ইসির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট বাক্সের হালনাগাদ তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আগামী ২৫ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের সর্বশেষ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের সরঞ্জাম সঠিকভাবে সংরক্ষণের জন্য মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখতে প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও জানাতে বলা হয়েছে।

ইসি কর্মকর্তাদের ভাষ্যমতে, সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন উপকরণ কেনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এ কেনাকাটা শেষ করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাঠ্যপুস্তকে বিভিন্ন লেখনী অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে কমিশন। এর অংশ হিসেবে গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, সংলাপ কিংবা নাটিকার মতো বিষয়বস্তু তৈরি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 56

আরো পড়ুন