গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন সরাসরি হাম আক্রান্ত ছিলেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৩৫ জন শিশু।
হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের। এ সময় সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮৯ জনের হাম শনাক্ত হওয়ার পাশাপাশি ৯৪৬ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে।
আজ শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ২৯১ জনের।
This post was viewed: 6