Skip to main content

Ridge Bangla

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। দিনের প্রথম ভাগে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা গতকালের মতোই থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ফলে আজকের দিনজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমের সঙ্গে বিরতিহীন বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 158

আরো পড়ুন