Ridge Bangla

১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন পে স্কেলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন আয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ মে সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির বৈঠকে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।

নতুন কাঠামোর আওতায় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগসহ সরকারি চাকরির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

এদিকে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বিশেষ করে যেসব পেনশনার বর্তমানে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন