Skip to main content

Ridge Bangla

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে যুক্ত হচ্ছে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ঘোষণা করেছে, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠেয় অলিম্পিকে ছয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করা হবে।

আইওসির তথ্য অনুযায়ী, প্রতিটি দল ১৫ জন করে খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। তবে কোন দেশের দল কীভাবে অলিম্পিকে জায়গা করে নেবে বা যোগ্যতা অর্জনের প্রক্রিয়া কী হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পেছনে অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভারতের মতো বড় বাজারকে আকৃষ্ট করা। ভারত বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং বিশ্ব ক্রিকেটে একটি বিশাল বাণিজ্যিক শক্তি। আইওসি এই বাস্তবতাকে মাথায় রেখেই ক্রিকেট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সহ-আয়োজক। সেই আয়োজন সফলভাবে শেষ হওয়ায় আইওসির দৃষ্টিভঙ্গিতেও ক্রিকেটের গুরুত্ব আরও বেড়ে গেছে। আইওসি সভাপতি ক্রিস্টি কভেন্ট্রি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহের সঙ্গে বৈঠক করেন। সেখানে অলিম্পিক ২০২৮-এ ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

This post was viewed: 35

আরো পড়ুন