Skip to main content

Ridge Bangla

‘হাসিনা ইস্যু’তে ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে বাংলাদেশ–ভারত সম্পর্কে এর প্রভাব নিয়ে। বিশেষ করে আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনার তাপ।

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ও ভারতের সম্পর্ক দ্রুত শীতল হয়ে পড়ে। এর মধ্যে নতুন রায়ের পর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ভারতে অবস্থানরত অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। রায় ঘোষণার পরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। যদিও ভারত এ পর্যন্ত বলছে, বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার দিক বিবেচনায় ‘সাময়িক আশ্রয়’ দেওয়া হয়েছে, তবে হস্তান্তর নিয়ে কোনো মন্তব্য নেই।

আন্তর্জাতিক বিষয়ে ভারতীয় বিশ্লেষক শ্রীরাধা দত্ত বলেন, মৃত্যুদণ্ডের হুমকি থাকলে প্রত্যর্পণ সাধারণত জটিল হয়ে পড়ে। তার মতে, এ ইস্যু দুই দেশের সম্পর্ককে স্থবির করে রাখলেও ভবিষ্যৎ সরকার চাইলে নতুন কূটনৈতিক পথ বের করতে পারে। সম্প্রতি ভারত বাংলাদেশিদের ভিসা সীমিত করেছে, পর্যটন ভিসা বন্ধ, মেডিকেল ভিসাও কঠিন। অন্যদিকে বাংলাদেশে ভারতবিরোধী বক্তব্য ও আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও দিল্লিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ বাড়িয়েছে।

This post was viewed: 60

আরো পড়ুন