Skip to main content

Ridge Bangla

হাসিনার বর্বর যুগে ফিরে যেতে চাই না: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অন্ধকার যুগ থেকে জাতি একবার মুক্ত হয়েছে, আর কখনোই সেই বর্বর সময়ে ফিরে যেতে চায় না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুনিটাউ এলাকায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বিএনপির শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের মাধ্যমে পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছিল জাতীয়তাবাদী ছাত্রশক্তি। অথচ শেখ হাসিনা ক্ষমতায় এসে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন দেননি। তিনি অভিযোগ করেন, তার আমলে দেশের নদী-খাল-বিল প্রতিবেশী দেশের কাছে লিজ দেওয়া হয়েছিল। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশীকে খুশি রাখার চেষ্টা করা হয়েছিল।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে এবং ডাকসু নির্বাচনে সন্তানদের জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করতে উৎসাহিত করতে হবে।

সভায় তিন তরুণ বিজ্ঞানী আহনাফ বিন আশরাফ নাবিল, লাবিব ইসলাম ও আরিয়ান ইসলাম আরিয়ানকে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী। আগামী মাসে তারা মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নেবেন। এর মধ্যে আহনাফ উদ্ভাবন করেছেন স্মার্ট সেন্সর সিস্টেম ও গার্ডিয়ান অঞ্জেল অ্যাপ, যা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 71

আরো পড়ুন