চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে তিনি সেখানে যান।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
This post was viewed: 30