Skip to main content

Ridge Bangla

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন সরাসরি হাম আক্রান্ত ছিলেন, বাকি নয় জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

ওই একই সময় থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩১৩ এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৯০ জন।

This post was viewed: 50

আরো পড়ুন