Ridge Bangla

হামের ৮১% টিকা দেওয়া সম্পন্ন, বাকিদের দ্রুত আওতায় আনার আশ্বাস

দেশে হামের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকা নেওয়ার উপযোগী শিশুদের মধ্যে ইতোমধ্যে ৮১ শতাংশের বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। বাকি শিশুদেরও আগামী ২ থেকে ৪ দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ রোগে মৃত্যুহারও কমেছে। তিনি আরও জানান, টিকার কোনো সংকট নেই এবং সারাদেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যেই শতভাগ কভারেজ অর্জন সম্ভব হবে।

এ সময় ডিসি সম্মেলনের আলোচনার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন