Skip to main content

Ridge Bangla

হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক অগ্নিঝরা বক্তব্যে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছেন। এ খবর প্রকাশ করেছে বিবিসি।

দ্য জেরুজালেম পোস্ট জানায়, বুধবার দখলীকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আব্বাস বলেন, “কুকুরের বাচ্চারা জিম্মিদের মুক্তি দাও।” তিনি অভিযোগ করেন, গাজায় হামলা অব্যাহত রাখার জন্য হামাস ইসরায়েলের হাতে ‘অজুহাত’ তুলে দিয়েছে।

আব্বাস আরও বলেন, “যুদ্ধ বন্ধ হতে হবে। প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, কারণ হামাস এখনও জিম্মিদের ছেড়ে দেয়নি।” তিনি জোর দিয়ে দাবি করেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং তাদের অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে সমর্পণ করতে হবে।

এটি হামাসের বিরুদ্ধে আব্বাসের দেওয়া সবচেয়ে কঠোর ভাষার বক্তব্য। ১৮ মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হামাসের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা করে আসছেন।

হামাসকে রাজনৈতিক দলে পরিণত হওয়ার আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, “আমেরিকানদের পরিবর্তে আমাদের সঙ্গে কথা বলুন।”

This post was viewed: 58

আরো পড়ুন