Ridge Bangla

হাজীগঞ্জে কুরিয়ার পার্সেল থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসে তল্লাশি চালানো হয়। পুলিশ কর্মকর্তা সৌরভ হাদী ও এসআই (নিঃ) নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে কুরিয়ার কর্তৃপক্ষের দেখানো একটি বাদামি রঙের DHL লেখা বক্স খোলে।

পার্সেল থেকে ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি পার্সেলের মধ্যে পাওয়া যায় ২ পাতা ‘Oral Fresh Brush’, ২ বোতল ফুড কেয়ার ওটস, ১২টি কিচেন ক্লিনার, একটি কার্বন কপি বুকিং মেমো এবং ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর একটি ক্যাশ মেমো।

কুরিয়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি পার্সেলটি বুকিং করে এবং প্রাপক হিসেবে ‘পাখি স্টোর, বরিশাল’ উল্লেখ করে। পার্সেল নেওয়ার সময় সন্দেহ হলে কুরিয়ার কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ পার্সেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

This post was viewed: 16

আরো পড়ুন