Skip to main content

Ridge Bangla

হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ জন আটক

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্যানার হাতে ১৫-২০ জন যুবক প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করেন। পরে দ্রুত এলাকা থেকে প্রস্থান করেন তারা।

এ সময় খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম এ বিষয়ে বলেছেন, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছিল আর কারা আশপাশ থেকে আটক হয়েছে সেসব যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সরাসরি মিছিলে যোগদানের প্রমাণ মিলবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

This post was viewed: 81

আরো পড়ুন