Ridge Bangla

হকারদের হামলার মুখে আহত ৬ আনসার সদস্য

ফুটপাতে হকার বসতে না দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউমার্কেটের সামনে আজ শুক্রবার (৮ মে) বিকেলে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাস্তায় পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রতিদিনের মতো আনসার সদস্যরা ফুটপাত দখল করে বসা হকারদের উঠিয়ে দিতে গেলে সেখানে উত্তেজনা তৈরি হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে হকাররা উত্তেজিত হয়ে আনসার সদস্যদের ওপর হামলা চালালে আনাস, সামসুদ্দিন, এম এইচ মানিক, মুন্নাসহ আরও দুইজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

This post was viewed: 7

আরো পড়ুন