Skip to main content

Ridge Bangla

স্বাস্থ্যখাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসাধারণের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবল সংকট অনেকাংশে কমবে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্যখাতে নিরাপত্তা জোরদার করতেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী জানান, দেশের প্রায় ৫০০টি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি প্রতিষ্ঠানে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে। টিকাদান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে টিকার কোনো সংকট নেই এবং আগামী ছয় মাস পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত মজুদ রয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন