Ridge Bangla

স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নাটোরের লালপুরে স্বামীর উপর অভিমান করে মিম আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার শেখচিলানে এ ঘটনা ঘটে। মিম একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ মাস আগে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আনসার আলীর ছেলে আরিফের সঙ্গে মিমের বিয়ে হয়। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এতে স্বামীর উপর অভিমান করে মিম তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন