Skip to main content

Ridge Bangla

স্কুলছাত্রীদের নিয়ে ভিডিও বানিয়ে বিপাকে বাদশা

গায়ক বাদশা তার নতুন হরিয়ানভি গান ‘টটীরী’ প্রকাশের পর আবারও বিতর্কে জড়িয়েছেন। ১ মার্চ প্রকাশিত এই গানের ভিডিওতে স্কুল পোশাক পরা কিছু ছাত্রীর নাচের দৃশ্য দেখানো হয়েছে, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

হরিয়ানার মহিলা কমিশনের অভিযোগ, ভিডিওতে ব্যবহৃত কিছু শব্দ আপত্তিকর এবং এতে যৌন ইঙ্গিত রয়েছে, যা তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে কমিশন পানিপথ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে এবং গায়কের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। একই অভিযোগে পঞ্চকুলার এক ব্যক্তিও আলাদা অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

উল্লেখ্য, এর আগেও একটি পুরোনো লোকগান নতুনভাবে গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা।

This post was viewed: 42

আরো পড়ুন