Skip to main content

Ridge Bangla

সোহান-বিজয়কে ছাড়াই অঙ্কনের নেতৃত্বে বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। প্রতিপক্ষ সাউথ অস্ট্রেলিয়ার রাজ্য দল। ম্যাচটি শুরু হবে ২৮ আগস্ট।

রোববার (১৭ আগস্ট) এই চার দিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে থাকছেন মাহিদুল ইসলাম অঙ্কন। স্কোয়াডে আরও আছেন নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও পেসার হাসান মাহমুদ। তবে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়ের।

গত জাতীয় লিগে ৫৬৩ রান করে নজর কাড়া ইফতিখার হোসেন ইফতি প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এ দলে। এছাড়া চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন পেসার মুশফিক হাসান।

বাংলাদেশ এ দলের স্কোয়াড

মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক ও হাসান মাহমুদ।

This post was viewed: 64

আরো পড়ুন