Skip to main content

Ridge Bangla

সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের বিয়ের গুঞ্জন

দেশের বহুল আলোচিত চিত্রনায়ক জায়েদ খান আবারও সংবাদ শিরোনামে। তবে এবার বিষয়টি তার আসল জীবন না, বরং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ছবির কারণে। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় একটি ছবি, যেখানে বরের পোশাকে জায়েদ খান এবং পাশে মুখ ঢেকে থাকা এক নারীকে দেখা যাচ্ছে। ছবিটি মুহূর্তেই আলোচনা উস্কে দেয়।

ছবির কারণে অনেকে প্রশ্ন করছেন, সত্যিই কি জায়েদ খান বিয়ে করেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন জল্পনা ও মজার মন্তব্যও দেখা গেছে। কেউ লিখেছেন, “জায়েদ খান বিয়ে করলেন অথচ আমাদের দাওয়াত পেলাম না!” অন্যরা বিভ্রান্ত হয়ে পড়েছেন।

এই গুঞ্জনের মধ্যে সরাসরি সাফাই দিলেন জায়েদ খান। গণমাধ্যমকে মুঠোফোনে তিনি জানান, এটি বিয়ে নয়। এটি একটি বিয়ে বিষয়ক আয়োজন, অর্থাৎ ব্রাইডাল শো। সেখানে আমি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহীর সঙ্গে মিশিগানে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।

জানা গেছে, মাহিয়া মাহীও কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং জায়েদ খানও সেখানেই গত বছর থেকে অবস্থান করছেন। সুতরাং, ভাইরাল ছবিটি শুধুই একটি অনুষ্ঠান বা শো-এর অংশ।

This post was viewed: 60

আরো পড়ুন