Skip to main content

Ridge Bangla

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতগুলোর ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রমসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিচার বিভাগের নীতিগত ও প্রশাসনিক বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়ে থাকে এবং এই সভার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

This post was viewed: 49

আরো পড়ুন