Skip to main content

Ridge Bangla

সেলিব্রেটিরাও মানুষ: পাকিস্তানি অভিনেত্রী তুবা আনোয়ার

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তুবা আনোয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রিটিদের প্রতি অবজ্ঞাসূচক ও নেতিবাচক মন্তব্যের প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সবাইকে আরও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়ে বলেন, সেলিব্রিটি হওয়া মানে এই নয় যে, যে কেউ তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার রাখে।

জিও এন্টারটেইনমেন্টের নাটক সিরিজ ‘মোহরা’ দিয়ে খ্যাতি পাওয়া তুবা আনোয়ার ও সহ-অভিনেতা আগা আলি সম্প্রতি জিও ডিজিটালের এক সাক্ষাৎকারে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য তাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে। তুবা বলেন, “ভালো মন্তব্যের মাঝেও কখনো কখনো এমন কিছু খারাপ মন্তব্য আসে, যা সহ্য করা কঠিন। কীভাবে কেউ সেলিব্রিটির নামে অবমাননাকর কথা বলার অধিকার পায়?”

তিনি আরও বলেন, নেতিবাচক মন্তব্যের জবাবে সেলিব্রিটিদের ‘রুক্ষ ও অহংকারী’ হিসেবে উপস্থাপন করা অন্যায্য এবং মানসিক কষ্টের কারণ। আগা আলি যোগ করেন, “যারা ট্রোলিং করেন, একদিন তাদের আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। তাই ভাষায় সতর্ক থাকা জরুরি।”

দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মান বজায় রাখা ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা আহ্বান জানান, সেলিব্রিটিদের প্রতি অহেতুক অবজ্ঞা ও অপমান বন্ধ করে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

This post was viewed: 57

আরো পড়ুন