Skip to main content

Ridge Bangla

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদক বহনে কঠোর নিষেধাজ্ঞা

নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈধ কিংবা অবৈধ সব ধরনের অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে ‘নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭৩-এর (১২ নভেম্বর ২০১২ তারিখে সংশোধিত) অধ্যায়-১৬এ-এর বিধি ৩-এর দফা ৪ অনুযায়ী আদালত প্রাঙ্গণ বা আদালত ভবনের কোনো অংশে কোনো ব্যক্তি—তিনি বারের সদস্য, আইনজীবী সহকারী, আদালতের কর্মচারী কিংবা অন্য যেকোনো ব্যক্তি- মিছিল, স্লোগান, সভা, প্রচার বা বিক্ষোভে অংশ নিতে পারবেন না।

এছাড়া সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদক বহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে নির্ধারিত পার্কিং স্থান ছাড়া রাস্তা কিংবা আদালত ভবনের গেটের সামনে গাড়ি ও রিকশা পার্ক করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন