Ridge Bangla

সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত

বাংলাদেশ সুপ্রিম কোর্টে সপ্তাহের নির্ধারিত দুই দিনের ভার্চুয়াল আদালত কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার এ সংক্রান্ত একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের আপিল বিভাগের ভার্চুয়াল কার্যক্রম (চেম্বার আদালতসহ) স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার অনলাইন উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম চলবে।

This post was viewed: 4

আরো পড়ুন