Ridge Bangla

সুদানে ড্রোন হামলায় নিহত ১০ জন

সুদানের দক্ষিণ দারফুরের মালহার শহরের আল-হারা মার্কেটে এক ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হামলার ফলে প্রচণ্ড আগুনে বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিলের বরাতে শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। হামলা চালানোর দায় এখনও স্পষ্ট হয়নি।

আল-হারা মার্কেটটি বর্তমানে র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত। হামলার ফলে বেসামরিক মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, আগুন ও বিস্ফোরণের শব্দে মার্কেটে থাকা মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে চলে গেছেন, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।

সুদানের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে। ২০২৩ সালের এপ্রিল মাসে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এ সংঘাতের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দুর্ভিক্ষ পরিস্থিতিও ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এখন পর্যন্ত হামলার বিষয়ে বিবৃতি প্রকাশ করেনি, তবে তারা বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন