Skip to main content

Ridge Bangla

সুখবর দিলেন তানজিন তিশা, সিনেমায় ফিরছেন শিগগিরই

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হলেও রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিশা সক্রিয় থাকেন, যা তাকে ভক্তদের কাছে আরও প্রিয় করে তুলেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিশা তার মা সম্পর্কিত সুখবর দেন। তিনি বলেন, “এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী মুহূর্ত। আমার মা দ্বিতীয়বার কোথাও আদর্শ মা হিসেবে পুরস্কৃত হয়েছেন। আমার কাছে এটা অনেক বড় পাওয়া। একজন আর্টিস্ট সন্তানের পেছনে বাবা-মার দায়িত্ব যেমন, বাবা-মারও অনেক ভার থাকে। সেই জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে যথাযথভাবে কাজ করছি, শুধুমাত্র আমার মায়ের জন্য। তাকে সম্মাননা দেওয়া হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।”

ভক্তদের জন্য সুখবরও দেন তিশা। তিনি জানান, “আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটাই চাই। সবসময় অপেক্ষা করেছি ভালো বাজেটের কাজের জন্য। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজের সঙ্গে থাকার। খুব শিগগিরই আমাকে সিনেমায় দেখা যাবে।”

তিনি আরও বলেন, “আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার কিছু জেনুইন দর্শক আছে। তাদের জন্যই আমি সবকিছু দিই। তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময় কৃতজ্ঞ। এই ভক্তদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করছে।”

তিশার এই ঘোষণা ভক্তদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর বড় পরিসরের প্রজেক্টে দেখা যাবে তাকে, যা তার অভিনয় জীবনকে নতুন মাত্রা দেবে।

This post was viewed: 68

আরো পড়ুন