Ridge Bangla

সীমান্তে হচ্ছে না পশুর হাট, ঘোষণা প্রাণিসম্পদমন্ত্রীর

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী কোনো এলাকায় পশুর হাট ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানিযোগ্য পশু রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে পশু প্রবেশ রোধ করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ রবিবার (৩ মে) সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদুল আযহা উদযাপন ও কোরবানির পশুর চাহিদা নিরূপণে সরবরাহ নির্বিঘ্ন রেখে দেশের সমগ্র অঞ্চলে পশুর অবাধ চলাচল সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন