বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে ও হেলমেট পরিহিত অবস্থায় বিএসএফের দুই সদস্য সীমান্তের গেট পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেন। এরপর তারা দুজন একটি কালো রঙের ছাগলকে ধাওয়া করছেন। ছাগলটি পালানোর চেষ্টা করলেও লাঠি দিয়ে পথরোধ করে ছাগলটিকে ধরে নিয়ে ভারতে প্রবেশ করেন ওই দুই বিএসএফ জওয়ান।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের দাবি, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের এমন কাজ দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। তবে এই ছাগলের প্রকৃত মালিক কে তা এখনও জানা যায়নি, বিজিবির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি এই ব্যাপারে।