Skip to main content

Ridge Bangla

সিরিয়ালে অভিনয় করতে আসিনি: শুভশ্রীর আত্মবিশ্বাসের গল্প

টলিউডের শীর্ষ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আজ শুধু বড় পর্দার নয়, ওটিটিতেও আস্থার নাম। গৃহপ্রবেশ ও ধূমকেতু-এর মতো একাধিক সফল ছবির পর তিনি এখন ‘রাজঘরণী’ হিসেবেও আলোচনায়। তবে তার সাফল্যের গল্পটি মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে একাধিক প্রত্যাখ্যান, ভুল সিদ্ধান্ত আর সীমিত সুযোগের ভেতর দিয়েই নিজের জায়গা তৈরি করেছেন শুভশ্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ারের প্রথম দিকের একটি অজানা ঘটনা তুলে ধরেন। জানান, প্রথমবার কলকাতায় আসার পর বিখ্যাত হিন্দি পরিচালক অনুরাগ বসু তাকে নায়িকা হিসেবে অফার দেন—তবে বড় পর্দায় নয়, একটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের জন্য। সেই সময় বেশিরভাগ নবীন শিল্পী এমন প্রস্তাব গ্রহণ করতেই দ্বিধা করতেন না, কিন্তু শুভশ্রী ছিলেন নিজের লক্ষ্য নিয়ে দৃঢ়।

তার ভাষায়, “আমি তো সিরিয়ালে অভিনয় করতে আসিনি দাদা, ছবিতে কাজের সুযোগ থাকলে আমাকে ডেকো।”
অনুরাগ বসু নাকি মুগ্ধ হয়ে বলেছিলেন, “তুমি অনেক দূর এগিয়ে যাবে।”

শুভশ্রীর সেই আত্মবিশ্বাসই পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়। টলিউডে তার যাত্রা শুরু হয় পিতৃভূমি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ ছবিতে অভিনয় করার পর। সেই ছবিই তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে, আর এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

This post was viewed: 67

আরো পড়ুন