Ridge Bangla

সিয়াম–জেবার নতুন নাটক ‘বন্ধন’ এলো ইউটিউবে

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সিয়াম মৃধা ও জেবা জান্নাত আবারও একসঙ্গে হাজির হয়েছেন নতুন নাটক ‘বন্ধন’-এ। ইতোমধ্যে নাটকটি বিটিভিতে প্রচারের পর বাংলাদেশ টেলিভিশনের সরকারি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। নীহার আহমেদের রচনা ও মনন আসাদের পরিচালনায় নির্মিত এ নাটকে সিয়াম–জেবার পাশাপাশি অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেতা শাহেদ শরীফ খান, সালমা আক্তার শারমিনসহ আরও কয়েকজন।

সিয়াম ও জেবা দুজনই নাটক এবং মিউজিক ভিডিওতে একসঙ্গে নিয়মিত কাজ করেন। দেশ-বিদেশে তাদের বড় একটি দর্শকগোষ্ঠী রয়েছে, যারা নিয়মিতই নতুন কাজের অপেক্ষায় থাকেন। সেই প্রত্যাশা পূরণ করতেই এবার প্রকাশ পেয়েছে ‘বন্ধন’। নাটকটি প্রচারের পরই নানা সামাজিক মাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

নাটকে অভিনয় অভিজ্ঞতা নিয়ে সিয়াম মৃধা বলেন, ‘বন্ধন’-এর গল্প তাঁকে শুরু থেকেই আকৃষ্ট করেছে। তিনি জানান, অভিনয় জীবনের শুরু থেকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নাটক করলেও বিটিভিতে নিজের নাটক প্রচার হওয়া তাঁর জন্য বিশেষ অনুভূতির। তাঁর ভাষায়, “বিটিভিতে নিজেকে দেখাটা যেন একটি নস্টালজিক অভিজ্ঞতা, পুরোনো দিনের স্মৃতিকে আবারও মনে করিয়ে দেয়।”

This post was viewed: 54

আরো পড়ুন