Skip to main content

Ridge Bangla

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ১২ নন-ক্যাডার কর্মকর্তা

সরকার নন-ক্যাডারভুক্ত ১২ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। তবে পদোন্নতির পরও তারা ক্যাডারভুক্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪-এর বিধি ৫ অনুযায়ী তাদের এই পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে বর্তমান পদেই দায়িত্ব পালন করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জুলহাজ আলী সরকার, মো. কবির হোসেন, মো. আবু হারিস মিয়া, আফরোজা বেগম, মো. আবুল কালাম আজাদ, মো. মামুন হোসেন, মোসাম্মাৎ তাহমিনা খানম, মোল্লা সোহাগ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. কবির উদ্দিন হাওলাদার, মো. আবু কায়েছ আকন্দ এবং মো. হাবিবুর রহমান।

This post was viewed: 33

আরো পড়ুন