Skip to main content

Ridge Bangla

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম আলী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম আলী নিলামপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সিংড়া পৌরসভার টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, বাবার সঙ্গে বাড়ির বৈদ্যুতিক তার সরানোর কাজ করার সময় সিয়াম অসাবধানতাবশত একটি বিদ্যুৎবাহী তারে হাত দেন। তিনি ভেবেছিলেন, তারটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

This post was viewed: 35

আরো পড়ুন