Skip to main content

Ridge Bangla

সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি বিজ্ঞপ্তি

সারা দেশে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নিদুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এক সরকারি বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচ ও এসির প্লাগ বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে বলা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের।

অধিদপ্তর মনে করছে, এসব ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব। মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এ নোটিশটি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মাউশি এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

This post was viewed: 56

আরো পড়ুন