Ridge Bangla

সাটুরিয়ায় ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাথরবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তিল্লিরচর এলাকার আব্দুল হালিমের ছেলে মোটরসাইকেলচালক সোনা মিয়া, জাহাঙ্গীর আলমের ছেলে আলম এবং বিলাল হোসেনের ছেলে কালু মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর থেকে দড়গ্রাম হয়ে তিল্লিগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 2

আরো পড়ুন