Skip to main content

Ridge Bangla

সাজাপ্রাপ্ত আরও ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মানবিক বিবেচনায় ২৫ বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদন ও মানবিক বিবেচনার প্রেক্ষিতে ইউএই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন। এই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সে সময় তারা দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়ে বিচারাধীন ছিলেন।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন করা হয়েছিল। ক্ষমাপ্রাপ্ত ২৫ জনকে দেশে ফিরিয়ে আনা এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রমাণ। এ ছাড়া এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘমেয়াদি, ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রতিফলনও বলে উল্লেখ করা হয়।

এর আগে আমিরাতে বিরল কোনো প্রতিবাদ বা আন্দোলনে অংশ নেওয়ার কারণে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছিল। ক্ষমা প্রক্রিয়াও পূর্বের ধারাবাহিকতায় মানবিক বিবেচনার অধীনে নেওয়া হয়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন