Ridge Bangla

সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সরকার পুলিশ সংস্কারের জন্য একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, এই পরিকল্পনায় ইইউ ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা দিতে পারে।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেন।

This post was viewed: 1

আরো পড়ুন