Skip to main content

Ridge Bangla

সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করল উপদেষ্টা পরিষদ

সরকারি কর্মচারীদের তীব্র আপত্তি ও আন্দোলনের মধ্যেও সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের পর “সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’

এর আগে ২৫ মে অনুমোদিত খসড়ায় বলা হয়েছিল, কর্মস্থলে অনুপস্থিতি, শৃঙ্খলাভঙ্গ বা অসদাচরণের দায়ে সরকারি কর্মচারীদের এক মাসের নোটিশে শাস্তির আওতায় আনা যাবে। এর প্রতিবাদে সরকারি কর্মচারীরা সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে বিক্ষোভ, অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন। তবে আন্দোলনের মধ্যেই কর্মচারীদের মাঝে বিভাজন দেখা দিলে তা অনেকটা স্তিমিত হয়ে পড়ে।

কর্মচারীদের দাবি ছিল, পুরো অধ্যাদেশ বাতিল করতে হবে। কিন্তু সরকার কিছু সংশোধন এনে অধ্যাদেশটি চূড়ান্ত করেছে।

উপদেষ্টা পরিষদের এই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও অনুমোদন পায়। তা হলো—পারমাণবিক জ্বালানি ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) ‘জয়েন্ট কনভেনশন অন দ্য সেইফটি অব স্পেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য সেইফটি অব রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষরের অনুমোদন।

This post was viewed: 58

আরো পড়ুন